এশিয়ান কাপের মূলপর্বে প্রিয়াঙ্কারা
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলাদের অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করল ভারত। এদিন মালয়েশিয়াকে ৪-০ গোলে পরাস্ত করে চূড়ান্ত পর্বের টিকিট পেলেন প্রিয়াঙ্কা, অনুষ্কারা। মালয়েশিয়ার সেলাং স্টেডিয়ামে ভারতের হয়ে গোল করেন রেডিমা দেবী, প্রীতিকা বর্মন, অনুষ্কা কুমারী ও নিধি।আগামী বছর চীনে আয়োজিত হবে এই প্রতিযোগিতা।

Advertisement

জুনিয়রদের দুরন্ত সাফল্যের দিনে চরম হতাশ করল সিনিয়র মহিলা ফুটবল দল। রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রীতি ম্যাচে কোনো রকম প্রতিরোধই গড়তে পারল না তারা। রবিবার কিশোরভারতী স্টেডিয়ামে রুশদের কাছে ০-৮ গোলে বিধ্বস্ত হল ক্রিসপেন ছেত্রীর প্রশিক্ষণাধীন ভারতীয় মহিলা দল। উল্লেখ্য, প্রথম প্রীতি ম্যাচে ৪ গোলে জিতেছিল রাশিয়া।