Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

নাচের দৃশ্যে প্রিয়াঙ্কা ও মহেশ

‘নাটু নাটু’ মনে আছে নিশ্চয়ই? ‘আরআরআর’ ছবিতে এই গান বিশ্বমঞ্চে সম্মানিত করেছে ভারতকে

নাচের দৃশ্যে প্রিয়াঙ্কা ও মহেশ
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 ‘নাটু নাটু’ মনে আছে নিশ্চয়ই? ‘আরআরআর’ ছবিতে এই গান বিশ্বমঞ্চে সম্মানিত করেছে ভারতকে। গোল্ডেন গ্লোব থেকে অস্কার— ২০২৩ সালে সেরা অরিজিনাল স্কোর বিভাগে পুরস্কৃত এই গান। তবে শুধু কি গান, এর নাচের পারফরম্যান্সও তাক লাগিয়ে দেয়। রামচরণ ও জুনিয়র এনটিআরের নাচ আজও চর্চায়। পরিচালক এস এস রাজামৌলির ছবি মানেই এমন একটি নাচ দেখার অপেক্ষায় থাকেন দর্শক। তাই পরের ছবি ‘বারাণসী’তেও তেমনই এক নাচের পারফরম্যান্সের পরিকল্পনা করেছেন পরিচালক। সেখানে পারফর্ম করবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মহেশ বাবু। কোরিওগ্রাফার শংকর জানিয়েছেন, ল্যাটিন স্টাইনে এই নাচের দৃশ্যটি ভাবা হয়েছে। ইতিমধ্যে তার জন্য প্রস্তুতি শুরু করেছেন প্রিয়াঙ্কা ও মহেশ। আর কয়েকদিন পরই আন্টার্কটিকার উদ্দেশ্যে রওনা দেবেন ছবির সদস্যরা। সেখানে শ্যুটিংয়ের পরই এই বিশেষ নাচের দৃশ্যের শ্যুট হবে বলে খবর। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ