Bartaman Logo
৩০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিচালকের খোঁজ

হেরা ফেরি ৩-এর পরিচালক খুঁজছে নির্মাতারা। প্রিয়দর্শন পরিচালনা করছেন না, নতুন তথ্য প্রকাশ। বিস্তারিত পড়ুন।

পরিচালকের খোঁজ
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বারবার পরিবর্তনের মুখে পড়ছে ‘হেরা ফেরি ৩’। সে কারণে পিছচ্ছে ছবির কাজ। পারিশ্রমিক সহ নানা ইস্যুতে বিরোধের কারণে ‘বাবুরাও’ পরেশ রাওয়াল ছবিটি ছাড়ার কথা জানিয়েছিলেন। যদিও পরবর্তীতে নির্মাতাদের সঙ্গে আলোচনায় সমস্যার সমাধান হয়। মনে করা হচ্ছে, ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজিতে তিনমূর্তি অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশকেই দেখা যাবে পর্দায়। তবে পরিবর্তন অন্যত্র। এতদিন শোনা যাচ্ছিল, ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবির মতো তৃতীয়টি পরিচালনা করবেন প্রিয়দর্শন। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা সাফ জানিয়েছেন, ‘হেরা ফেরি ৩’ পরিচালনা করছেন না প্রিয়দর্শন। তাহলে কে বসছেন পরিচালকের আসনে? না, তা অবশ্য খোলসা করা হয়নি। জানা গিয়েছে, পরিচালকের খোঁজ চলছে। উল্লেখ্য, ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিজনটি পরিচালনা করেছিলেন নীরজ ভোরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ