Bartaman Logo
৯ জুন, ২০২৬

রাজস্থানের বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) রাজস্থান শাখার ডাকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করলেন রাজস্থানের বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

রাজস্থানের বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) রাজস্থান শাখার ডাকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করলেন রাজস্থানের বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের প্রায় সমস্ত বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম বন্ধ ছিল। জরুরি পরিষেবাও মেলেনি বহু বেসরকারি হাসপাতালে। ভরতি রয়েছেন এমন রোগীদের চিকিৎসা বন্ধ হয়নি। তবে নতুন কোনো সমস্যা নিয়ে রোগীদের ভোগান্তি পোহাতে হয়েছে।

Advertisement

ঘটনার নেপথ্যে জয়পুরের এক বেসরকারি হাসপাতালের ডিরেক্টর ডাঃ সোনদেব বনসলের গ্রেপ্তারি। জালিয়াতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার প্রতিবাদে সরব হন রাজ্যের বেসরকারি হাসপাতালের চিকিৎসক সংগঠন। তারা জানিয়েছে, অন্যায়ভাবে একজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদেই কর্মবিরতি। চিকিৎসকদের এই আন্দোলন আরও বড়ো হতে পারে। অনির্দিষ্টকালের জন্য রাজস্থানের বেসরকারি হাসপাতালগুলি সরকারি স্বাস্থ্য প্রকল্প (আরজিএইচএস) স্থগিত করেছে। পরিস্থিতি সামলাতে রাজ্যের সরকারি হাসপাতালগুলি সক্রিয় ছিল। বহু রোগী সেখানে ছুটে যান। তবে রাজস্থানে প্রায় ৩০০০ বেসরকারি হাসপাতাল রয়েছে। তাই কর্মবিরতি জারি থাকলে বেহাল হবে রাজ্যের স্বাস্থ্যব্যস্থা, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের।

সম্পর্কিত সংবাদ