Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

অ্যাপেনডিক্সের গুরুতর সমস্যায় ঢিলেমি, বেসরকারি হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

রামিজ রাজা মল্লিক নামে ৪৩ বছরের এক ব্যক্তির অ্যাপেনডিক্সের গুরুতর সমস্যার ঢিলেমি ও গাফিলতির অভিযোগ উঠেছিল।

অ্যাপেনডিক্সের গুরুতর সমস্যায় ঢিলেমি, বেসরকারি হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
  • ২৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রামিজ রাজা মল্লিক নামে ৪৩ বছরের এক ব্যক্তির অ্যাপেনডিক্সের গুরুতর সমস্যার ঢিলেমি ও গাফিলতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় শহরের এক বেসরকারি হাসপাতালকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলল স্বাস্থ্য কমিশন। শুক্রবার একথা জানান কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

স্বাস্থ্য কমিশন সূত্রে খবর, গত বছর ২৯ অক্টোবর ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছিল। অভিযোগ, অ্যাপেনডিক্সের সমস্যা থাকা সত্ত্বেও তাঁকে সা‌র্জনের অধীনে ভর্তি করা হয়নি। তারপর থেকে ইউএসজি, সিটি স্ক্যান, ইকো সহ একের পর এক পরীক্ষা হতেই থাকে। এভাবে রোগীর চিকিৎসায় দেরি হতে থাকে। সমস্ত পরীক্ষাতেই অ্যাপেনডিক্সের গুরুতর সমস্যা ধরা পড়ে। শেষে ৪৮ ঘণ্টা পর তাঁর অপারেশন হয়। অপারেশন পরবর্তী জটিলতাও হয়। রোগীর বাড়ির লোকজন পরিস্থিতি দেখে তাঁকে ওই হাসপাতাল থেকে ছাড়িয়ে অন্যত্র ভর্তি করেন। সেখান থেকে চিকিৎসা শেষে তিনি ছুটি পান। প্রথম হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছে কমিশন।      

সম্পর্কিত সংবাদ