Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মেসির ৩৫ ফুট ছবি আঁকলেন প্রীতম, বেলুড়ের যুবকের শিল্পে মুগ্ধ ফুটবলপ্রেমীরা

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন নিজের প্রিয় তারকা লায়োনেল মেসির প্রতি ভালোবাসা জানাতে ৩৫ ফুট বাই ২০ ফুটের বিশাল ছবি এঁকে নজর কাড়লেন হাওড়ার বেলুড়ের তরুণ শিল্পী প্রীতম বন্দ্যোপাধ্যায়।

মেসির ৩৫ ফুট ছবি আঁকলেন প্রীতম, বেলুড়ের যুবকের শিল্পে মুগ্ধ ফুটবলপ্রেমীরা
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন নিজের প্রিয় তারকা লায়োনেল মেসির প্রতি ভালোবাসা জানাতে ৩৫ ফুট বাই ২০ ফুটের বিশাল ছবি এঁকে নজর কাড়লেন হাওড়ার বেলুড়ের তরুণ শিল্পী প্রীতম বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁর এই শিল্পকর্ম সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। মেসির এই বিশাল প্রতিকৃতি দেখতে ভিড় জমাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

Advertisement

বর্তমানে লন্ডনের বোর্নমাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার অ্যানিমেশন, আর্ট অ্যান্ড ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন প্রীতম। লিলুয়া ডন বস্কো স্কুলের প্রাক্তনী এই তরুণ ২০২২ সালে উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি দেন। বর্তমানে সেখানে একটি আর্ট গ্রুপের সঙ্গেও কাজ করছেন। তবে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার জন্য এক মাসের ছুটি নিয়ে বালির বাড়িতে ফিরে এসেছেন তিনি। আর বাড়ি ফিরেই মেসিকে সমর্থন জানাতে তৈরি করে ফেলেছেন বিশাল এই প্রতিকৃতি। প্রীতম জানান, তিনি মেসির অন্ধ ভক্ত। অনেক আগে থেকেই মেসিকে নিয়ে বিশেষ কিছু করার পরিকল্পনা ছিল। সেই ভাবনা থেকেই ৩৫ ফুটের এই ছবি আঁকার উদ্যোগ। বিশাল পলি-কটন কাপড়ের উপর ওয়েদার প্রুফ রং ব্যবহার করে ছবিটি তৈরি করতে প্রায় দু’সপ্তাহ সময় লেগেছে। বৃষ্টির কারণে একাধিকবার কাজ ব্যাহত হয়েছে। এমনও হয়েছে, রং করার পর বৃষ্টিতে অনেকটা অংশ ধুয়ে গিয়েছে। তবুও হাল না ছেড়ে শেষ পর্যন্ত ছবিটি সম্পূর্ণ করেছেন তিনি। ছোটোবেলায় শিল্পচর্চার হাতেখড়ি বাবার কাছে। তাঁর বাবা চন্দন বন্দ্যোপাধ্যায় একজন পরিচিত ভাস্কর্য শিল্পী। এর আগেও একাধিক শিল্পকর্মের জন্য জাতীয় স্তরে সম্মান পেয়েছেন প্রীতম। ২০২২ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ২৮ ফুটের প্রতিকৃতি এঁকে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। এছাড়াও শাহরুখ খানের বিশালাকৃতির একটি প্রতিকৃতি এঁকেছিলেন, যা পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন স্বয়ং কিং খান। প্রীতমের আশা, এবার বিশ্বকাপের মঞ্চে মেসিই সেরা খেলোয়াড়ের সম্মান জিতবেন এবং আর্জেন্টিনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবেন। তাঁর এই ব্যতিক্রমী শিল্পকর্ম এখন ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু।

Advertisement
সম্পর্কিত সংবাদ