Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নকল পরিচয়পত্র নিয়ে ঢুকে হেনস্তা অধ্যক্ষ-অধ্যাপকদের

নকল পরিচয়পত্র বানিয়ে কলেজে ঢোকার অভিযোগ উঠল এক বহিরাগত ছাত্রীর বিরুদ্ধে।

নকল পরিচয়পত্র নিয়ে ঢুকে হেনস্তা অধ্যক্ষ-অধ্যাপকদের
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: নকল পরিচয়পত্র বানিয়ে কলেজে ঢোকার অভিযোগ উঠল এক বহিরাগত ছাত্রীর বিরুদ্ধে। শুধু ঢোকাই নয়, ওই ছাত্রী কলেজে অধ্যক্ষ সহ অধ্যাপকদের হেনস্তাও করেন বলে অভিযোগ। বুধবার পানিহাটি মহাবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে ঘোলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বুধবার দুপুরে পানিহাটি মহাবিদ্যালয়ে এক ছাত্রী এসে ভরতির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর গলায় কলেজের পরিচয়পত্র ঝুলছিল। কলেজ কর্তৃপক্ষের দাবি, ওই ছাত্রী বহিরাগত। নকল পরিচয়পত্র নিয়ে কলেজে ঢুকেছিলেন। শ্রেয়া আচার্য নামের ওই ছাত্রী বলেন, কলেজেরই কিছু ছাত্র আমাকে ফোন করে ডেকেছিলেন। কারণ, বহিরাগতরা কলেজে ঢুকে ঝামেলা তৈরি করছিলেন। প্রতিবাদ করায় আমাকেই বহিরাগত বলে হেনস্তা করা হয়। কলেজের অধ্যক্ষ দেবপ্রিয় দে বলেন, নকল পরিচয়পত্র নিয়ে ওই ছাত্রী কলেজে ঢুকেছিল। এরপর আমাদের সঙ্গে ও ছাত্রছাত্রীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছে। আমরা পুলিশকে সমস্ত ঘটনা জানিয়েছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ