Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি গাড়ির ব্যবহার কমাতে চেয়ে চিঠি পাঠালেন প্রিন্সিপাল সেক্রেটারি

রাজ্যের বিচার বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি তথা বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল সরকারি গাড়ি কম ব্যবহার করতে চেয়ে চিঠি দিলেন রাজ্যের মুখ্য সচিবকে

সরকারি গাড়ির ব্যবহার কমাতে চেয়ে চিঠি পাঠালেন প্রিন্সিপাল সেক্রেটারি
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিচার বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি তথা বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল সরকারি গাড়ি কম ব্যবহার করতে চেয়ে চিঠি দিলেন রাজ্যের মুখ্য সচিবকে। মহাকরণ সূত্রের খবর, মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে সিদ্ধার্থবাবু জানিয়েছেন, এখন থেকে তিনি সপ্তাহে মাত্র তিনদিন সরকারি গাড়ি ব্যবহার করবেন। বাকি সরকারি কাজের দিনগুলিতে তিনি  নিজ ব্যয়ে যাতায়াত করবেন। সরকারি গাড়ির অপচয় কমাতেই এই পদক্ষেপ বলে বিচার বিভাগ সূত্রের খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ