Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

প্রিন্স যাদবের রেকর্ড, ইংল্যান্ড তুলল ২০১

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে মুখ থুবড়ে পড়ল ভারত। ১২৫ রানের বড় ব্যবধানে হার

প্রিন্স যাদবের রেকর্ড, ইংল্যান্ড তুলল ২০১
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নটিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে মুখ থুবড়ে পড়ল ভারত। ১২৫ রানের বড় ব্যবধানে হার। সিরিজে ১-১ সমতা ফেরাতে করতে হতো ২০২ রান। তবে ১১.৪ ওভারে ৭৬ রানে অল-আউট টিম ইন্ডিয়া। ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার কারণে এই ভরাডুবি ভারতের। পাশাপাশি শ্রেয়স আয়ারের অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে শোচনীয় হারের পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে শুরু থেকেই বেহাল ভারতীয় ব্যাটিং। অভিষেক শর্মা (১০)  ফেরেন জশ টংয়ের বলে। বৈভব সূর্যবংশীকে (১৩) আউট করেন জোফ্রা আর্চার। ব্যর্থ ঈশান কিষান (১৩) ও ক্যাপ্টেন শ্রেয়স আয়ার (৫)। অক্ষর  প্যাটেলের লড়াই থামল ১০ রানে। বাকি আর কোনো ক্রিকেটার দুই অংকের ঘরে রান করতেই পারেননি। ফলে একশোর গণ্ডিও টপকাতে পারল না শ্রেয়স ব্রিগেড। ইংলিশ বোলারদের মধ্যে সফল জশুয়া টং। তিনি একাই নিলেন ৪ উইকেট। আর্চারের দখলে ৩টি। 

Advertisement

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে ফিল সল্ট ও জস বাটলার ইংল্যান্ডের বড়ো ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন। জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া প্রিন্স যাদব প্রথম বলেই নেন উইকেট। বাটলারকে (৩৬) ফিরিয়ে রেকর্ড বইয়ে নাম তোলেন তিনি। এরপর হ্যারি ব্রুক (১৬), জেকব বেথেল (১৩) এবং টম ব্যান্টন (০) তাড়াতাড়ি ডাগ-আউটে ফেরেন। তবে সল্টকে (৪০) সঙ্গ দেন স্যাম কারেন (অপরাজিত ৪১)। ইংল্যান্ড  শেষ পর্যন্ত থামে ২০১ রানে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ