নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এক যুবতী ও তাঁর মায়ের অশ্লীল ছবি ও ভিডিয়ো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করার অভিযোগে দিল্লি থেকে এক পুরোহিতকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সুমিত নেমচাঁদ শর্মা। বছর সাতাশের ওই পুরোহিত সুমিত সোশ্যাল মিডিয়ায় ধর্ম বিষয়ক কনটেন্ট তৈরি করে। সেখানেই তার পরিচয় হয় অভিযোগকারী মহিলার সঙ্গে। যদিও সুমিতের বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখান করেন যুবতী। প্রতিশোধ নিতে এআই দিয়ে ওই যুবতী ও তাঁর মায়ের অশ্লীল ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করে অভিযুক্ত যুবক।



