Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / ব্যবসা

৭০ টাকা দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের

চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। এর ফলে আজ, ১ অক্টোবর থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দর হবে ২ হাজার ৯৫৪ টাকা।

৭০ টাকা দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। এর ফলে আজ, ১ অক্টোবর থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দর হবে ২ হাজার ৯৫৪ টাকা। তবে গৃহস্থের ১৪.২ কিলো সিলিন্ডারের দর কলকাতায় ৯৬৮ টাকাই রাখা হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি সূত্রে খবর , যাঁরা ইতিমধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করেছেন, তাঁরাই এই দরে সিলিন্ডার পাবেন। যাঁরা ই-কেওয়াইসি করেননি অথচ সিলিন্ডার বুকিং করে রেখেছেন, তাঁদের বুকিং বাতিল হয়ে যাবে। নতুন করে ই-কেওয়াইসি করার পর বুকিংও করা যাবে এবং প্রাপ্য ভরতুকিও মিলবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ