Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘উন্নয়ন আটকে রেখেছিল আগের তৃণমূল সরকার’, চিংড়িঘাটায় কাজ পরিদর্শনে এসে তোপ রেলমন্ত্রীর

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পূর্ববর্তী তৃণমূল সরকার উন্নয়ন আটকে রেখেছিল। কলকাতার মেট্রো প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন তিনি। বিস্তারিত পড়ুন।

‘উন্নয়ন আটকে রেখেছিল আগের তৃণমূল সরকার’, চিংড়িঘাটায় কাজ পরিদর্শনে এসে তোপ রেলমন্ত্রীর
  • ৬ জুন, ২০২৬ ১৮:৩৪
Prefer us on Google

কলকাতা, ৬ জুন: পশ্চিমবঙ্গের বিগত তৃণমূল সরকারকে ‘উন্নয়ন বিরোধী’ তকমা দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ, শনিবার বিকেলে চিংড়িঘাটায় নিউ গড়িয়া–বিমানবন্দর অরেঞ্জ লাইন মেট্রো রুটের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন রেলমন্ত্রী। সে সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিগত তৃণমূল সরকারকে ‘উন্নয়নের বিরোধী’ বলে বেঁধেন তিনি।

Advertisement

অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘কলকাতার মানুষের কাছে মেট্রো খুব গুরুত্বপূর্ণ। অথচ চিংড়িঘাটায় এই কাজ আটকে রাখা হয়েছিল। এমনকি এজন্য আদালতে পর্যন্ত গিয়েছিল তৎকালীন সরকার। আদালত নির্দেশ দিলেও শুরু হয়নি। এভাবে উন্নয়ন আটকে রাখা হয়েছিল।’
এর আগে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন রেলমন্ত্রী। বৈঠক শেষে বাংলার জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা জানান তিনি। অশ্বিনী বৈষ্ণব জানান, এবার পশ্চিমবঙ্গে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যা দিল্লি, লখনউ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়িকে সংযুক্ত করবে। আর এই প্রকল্প বাস্তবায়িত হলে দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছে যাওয়া যাবে মাত্র ৬ ঘণ্টায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ