গাজিয়াবাদ: মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল গাজিয়াবাদ শহর। আজকের দিনে বাবা-মায়েদের সবথেকে মাথা ব্যাথার কারণ বিভিন্ন অনলাইন গেমিং অ্যাপ। আর এবার তারই বলি হল গাজিয়াবাদের তিন নাবালিকা বোন। কোরিয়ান গেমিং অ্যাপে গেম খেলা আটকাতে মোবাইল সরিয়ে নেন বাবা-মা। এই ক্ষোভেই মধ্যরাতে গাজিয়াবাদের শালিমার গার্ডেনের ন’তলার আবাসনের ছাদ থেকে ঝাঁপ দেয় তিন নাবালিকা বোন পাখি (১২), প্রাচী (১৪) এবং বিশিকা (১৬) । শালিমার গার্ডেনের সহকারী পুলিশ কমিশনার অতুল কুমার সিং বলেন,‘ঘটনাস্থলে পৌঁছে এবং তদন্ত করে নিশ্চিত হওয়া গিয়েছে যে চেতন কুমারের তিন মেয়ে ভবন থেকে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে। অ্যাম্বুলেন্সে করে তাদের লোনিতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’



