Bartaman Logo
১৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

স্কটল্যান্ড বধে প্রেসিং ফুটবলই ভরসা মরক্কোর

মরক্কো স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রেসিং ফুটবল নিয়ে মাঠে নামছে। দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত পড়ুন।

স্কটল্যান্ড বধে প্রেসিং ফুটবলই ভরসা মরক্কোর
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বোস্টন: প্রথম ম্যাচে ব্রাজিলকে বাগে পেয়েও হারাতে ব্যর্থ মরক্কো। শনিবার হাকিমিদের সামনে স্কটল্যান্ড। ভারতীয় সময় ভোর সাড়ে তিনটেয় ম্যাচ শুরু। উল্লেখ্য, হাইতিকে ১-০ গোলে বশ মানিয়েছে স্কটরা। তারাই আপাতত গ্রুপ লিগের শীর্ষে। দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর প্রশ্নে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। মরক্কোর ফিফা র‌্যাংকিং ৭। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন তারা। সিনিয়র দল যে কোনো প্রতিপক্ষের ঘুম কাড়তে তৈরি। ব্রাজিলের বিরুদ্ধে মাঝমাঠ পকেটে পুরেছিলেন বৌয়াদ্দি। তিনিই গোটা দলের ব্যান্ডমাস্টার। পক্ষান্তরে স্কটদের ফুটবল ঐতিহ্য রয়েছে।

Advertisement

দিনের অপর ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আমেরিকা। প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে বশ মানায় মরিসিও পোচেত্তিনোর ছেলেরা। অন্যদিকে, তুরস্কের বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় অজিরা। বৃহস্পতিবার দু’দলই জিতে পরের রাউন্ডের টিকিট পাকা নিশ্চিত করতে চাইবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ