Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সাংবাদিক বৈঠক পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের, জানালেন পদত্যাগপত্র পাঠাননি মেয়র

কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় জানান, মেয়র পদত্যাগপত্র পাঠাননি। আগামী ১৯ জুন অধিবেশন হবে। বিস্তারিত পড়ুন।

সাংবাদিক বৈঠক পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের, জানালেন পদত্যাগপত্র পাঠাননি মেয়র
  • ৪ জুন, ২০২৬ ১৭:৩৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের নির্দেশে সক্রিয় কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, আগামী ১৯ জুন পুরসভার মাসিক অধিবেশন ডাকা হবে। মেয়র আমাকে কোনও পদত্যাগপত্র পাঠাননি। এর পাশাপাশি তিনি বলেন, গত ২২মে যে অধিবেশন করার কথা ছিল সেটা আমাদের অজান্তেই বাতিল করা হয়েছিল। আমরা সেই ব্যাপারে পুরো অন্ধকারে ছিলাম। এরপর গত ২৯মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হই আমরা। গতকাল অর্থাৎ ৩ জুন সেই মামলার শুনানি ছিল।

Advertisement

আগামী ১৯শে জুন আমরা দুপুর ২টোর সময় অধিবেশন ডাকছি। সেই মতো সেক্রেটারিকে চিঠিও পাঠাচ্ছি। আদালত-সহ সেই সংবাদ যথাসময়ে আপনাদের কাছে পৌঁছে দেব। তবে এখনও পর্যন্ত মেয়র কোনও পদত্যাগপত্র আমার কাছে পাঠাননি। তিনি পাঠালে আপনারা অবশ্যই জানতে পারবেন। অপরদিকে, অধিবেশন ডাকাকে স্বাগত জানালেন বিজেপি কাউন্সিলর মিনা দেবী পুরোহিত। বলেন, অবশ্যই অধিবেশন হওয়া প্রয়োজন। সকলেই তাঁদের দাবি-দাওয়া জানাতে পারবেন। গত মাসে আমরা অবশ্য অধিবেশনে ডাক পাইনি। তবে ক্লাব রুমে নয়, কাউন্সিল চেম্বারেই করতে হবে অধিবেশন।

Advertisement
সম্পর্কিত সংবাদ