Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শিক্ষক দিবসের শুভেচ্ছা রাষ্ট্রপতির

‘শিক্ষাদান কেবল একটি পেশা নয়, এটি একটি ব্রত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক পথের দিশা দেখানোর এক মহান দায়িত্ব।

শিক্ষক দিবসের শুভেচ্ছা রাষ্ট্রপতির
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘শিক্ষাদান কেবল একটি পেশা নয়, এটি একটি ব্রত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক পথের দিশা দেখানোর এক মহান দায়িত্ব। শিক্ষকরাই মানুষের ভাগ্য গড়ে দেন। এই শিক্ষক দিবসে, সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে আমি সেইসব শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা আমাদের কোটি কোটি শিক্ষার্থীর জীবনে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও অনুপ্রেরণার সঞ্চার করেন।’ শুক্রবার শিক্ষক দিবসের প্রাক্কালে এমনই শুভেচ্ছাবার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘অনেক জ্ঞানী ও স্নেহশীল শিক্ষকের সান্নিধ্য ও পরামর্শ পাওয়া আমার পরম সৌভাগ্য।’ শুধু তা-ই নয়, দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণন, প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এ পি জে আব্দুল কালামের উদাহরণ সামনে রেখে, নিজের শিক্ষকতার দিনগুলিকেও স্মরণ করেছেন বর্তমান রাষ্ট্রপতি। তিনি লিখেছেন, ‘ওড়িশার রাইরংপুরের ‘শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল স্কুল’-এ আমি শিশুদের পড়াতাম। আমি যাদের পড়িয়েছি, তাদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি। আমার বিশ্বাস, শিশুদের স্বতঃস্ফূর্ততা ও কৌতূহল থেকেও শিক্ষকরা অনেক কিছু শিখতে পারেন।’ ১১ বছর আগে নিজের গ্রামের বাড়িতে একটি আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনাথ ও সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানরা সেখানে পড়াশোনা করে। গত ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেই স্কুল পরিদর্শনের স্মৃতির কথাও তিনি লিখেছেন। তাই দেশের প্রতিটি নাগরিকের কাছে তাঁর আহ্বান, ‘আমাদের নিবেদিতপ্রাণ ও আন্তরিক শিক্ষকদের সর্বদা সর্বোচ্চ শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত রাখুন। আমি একান্তভাবে কামনা করি যে, আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষকদের অবদানে ভারত নিরন্তর জ্ঞানার্জনের পথে এগিয়ে চলুক এবং বিশ্বকে নেতৃত্ব প্রদানের পথে অগ্রগামী হোক। -ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ