Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারত মহাসাগরে চাগোস দ্বীপপুঞ্জ ‘কিনতে’ আগ্রহী প্রেসিডেন্ট ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চাগোস দ্বীপপুঞ্জ কিনতে আগ্রহী। ব্রিটেন ও মরিশাসের মধ্যে সার্বভৌমত্ব হস্তান্তরের চুক্তি হবে। বিস্তারিত পড়ুন।

ভারত মহাসাগরে চাগোস দ্বীপপুঞ্জ ‘কিনতে’ আগ্রহী প্রেসিডেন্ট ট্রাম্প
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গ্রিনল্যান্ডের পরে এবার মার্কিন প্রেসিডেন্টের নজর চাগোস দ্বীপপুঞ্জ। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ সূত্রে খবর, ভারত মহাসাগরে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপপুঞ্জ ‘কিনতে’ আগ্রহ প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এই দ্বীপপুঞ্জের সম্পূর্ণ অধিকার মরিশাসের হাতে তুলে দিতে চান। কেন এই দ্বীপপুঞ্জ নিয়ে আগ্রহী ট্রাম্প? সূত্রের খবর, চাগোস দ্বীপপুঞ্জে থাকা দিয়েগো গার্সিয়া সেনাঘাঁটি আমেরিকা ও ব্রিটেন দুই দেশের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিয়েগো গার্সিয়া সেনাঘাঁটির উপর নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ধরে রাখতে চুক্তিপত্র তৈরি করছে মার্কিন কর্তারা। প্রথমে ব্রিটেন ও মরিশাসের মধ্যে সার্বভৌমত্ব হস্তান্তরের চুক্তি হতে দেবে আমেরিকা। এর পরেই ৩৫ হাজার কোটি পাউন্ডের বিনিময়ে ৯৯ বছরের জন্য মরিশাসের কাছ থেকে দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি লিজ নেবে। 

Advertisement

এদিকে এইচ১-বি ভিসার জন্য ট্রাম্প যে ১ লক্ষ ডলার ধার্য করেছিলেন তা খারিজ করে দিল আদালত। এ ব্যাপারে ডিস্ট্রিক্ট জাজ লিও সোরোকিন বলেন, এই কর বেআইনি যা কংগ্রেস কখনোই অনুমোদন করেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ