Bartaman Logo
৩০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাষ্ট্রপতির শিলিগুড়ি সফরে প্রোটোকল ভঙ্গ, অভিযুক্ত ডিএম এবং সিপির ‘দিল্লিযাত্রা’ নিশ্চিত করল নবান্ন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিলিগুড়ি সফরে প্রোটোকল ভঙ্গের ঘটনায় ডিএম ও সিপির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নবান্ন। বিস্তারিত পড়ুন।

রাষ্ট্রপতির শিলিগুড়ি সফরে প্রোটোকল ভঙ্গ, অভিযুক্ত ডিএম এবং সিপির ‘দিল্লিযাত্রা’ নিশ্চিত করল নবান্ন
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুজিত ভৌমিক, কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরে প্রোটোকল ভাঙার ঘটনায় কড়া অবস্থান নিল রাজ্য সরকার। শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার সি সুধাকর এবং দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে ‘রিলিজ’ করল রাজ্য সরকার। নবান্নের এক বিশেষ সূত্র জানাচ্ছে, রবিবার ছুটির দিনে এই দুজনকে রিলিজ অর্ডার ধরানো হয়েছে। ফলে তাঁদের বাধ্যতামূলকভবে সেন্ট্রাল ডেপুটেশনে যেতে হবে।

Advertisement

ভোটের মুখে, গত মার্চের গোড়ায় শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল কনফারেন্সে যোগ দিতে আসেন রাষ্ট্রপতি। কিন্তু প্রোটোকল মেনে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে রাজ্যের কোনো মন্ত্রী উপস্থিত ছিলেন না! এমনকি তাঁর মতো ভিভিআইপির নিরাপত্তায় সামান্য সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। 
এরপরই সি সুধাকর এবং মণীশ মিশ্রকে সেন্ট্রাল ডেপুটেশনে দিল্লিতে তলব করে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্যের তৎকালীন তৃণমূল সরকার এই দুই আমলাকে রিলিজ করেনি। ফলে তাঁদের দিল্লিতে যোগদান সাময়িকভাবে থমকে যায়। এখানে পালাবদল হতেই এরাজ্যের একাধিক আইপিএস অফিসারের বাধ্যতামূলক সেন্ট্রাল ডেপুটেশনে যাওয়ার জল্পনা শুরু হয়।
রবিবারের এই রিলিজ অর্ডার সেই জল্পনাই উসকে দিল। স্বরাষ্ট্র দপ্তরের এক সূত্র আরো জানাচ্ছে, অসম, বিহার, ওড়িশার তিন আইপিএস অফিসার পশ্চিমবঙ্গে ডেপুটেশনে আসছেন। তাঁরা হলেন—হিমাংশু লাল, চরণ সিং মিনা এবং অনুপ গর্গ। এই বিষয়ে প্রতিক্রিয়া পেতে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে ফোন করা হলে তিনি তা কেটে দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ