Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আগামী সপ্তাহে শিলিগুড়ি সফরে আসতে পারেন রাষ্ট্রপতি

আগামী ৭ মার্চ শিলিগুড়িতে আসার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। প্রথম দিন শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে তাঁর কর্মসূচি রয়েছে।

আগামী সপ্তাহে শিলিগুড়ি সফরে আসতে পারেন রাষ্ট্রপতি
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: আগামী ৭ মার্চ শিলিগুড়িতে আসার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। প্রথম দিন শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে তাঁর কর্মসূচি রয়েছে। ৮ মার্চ আরও একটি সভায় যোগ দেওয়ার কথা রাষ্ট্রপতির। এনিয়ে তোড়জোর শুরু হয়েছে প্রশাসনিক কর্তাদের। 

Advertisement

বুধবার বাগডোগরার গোঁসাইপুরে বিমানবন্দরের মাঠ পরিদর্শন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। তাঁর সঙ্গে ছিলেন দুই ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং ও কাজী সামসুদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর ঘিরে নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই তৎপর রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। বিধাননগরে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবম সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে রাষ্ট্রপতির। 
এদিন আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের কার্যকরী সভাপতি নরেশ মুর্মু বলেন, দু’দিনের অনুষ্ঠান নিয়ে আমাদের প্রস্তুতি চলছে। একাধিক বিষয় রাষ্ট্রপতির কাছে আমরা তুলে ধরব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ