নববর্ষ ও বাংলার সংস্কৃতি নিয়ে প্রেসিডেন্সির বন্দিরা প্রবন্ধ লিখছেন
  • ২২ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা দেওয়াল ম্যাগাজিনের জন্য লেখা শুরু করলেন। বাংলার সংস্কৃতি, লোকগান এবং নববর্ষ নিয়ে প্রবন্ধ লিখছেন তাঁরা। এছাড়া সম্প্রীতির বার্তা দিতে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামকে নিয়ে লিখছেন কবিতা। আঁকছেন দু‌ই কবির ছবি। নতুন বছরের ওই দেওয়াল ম্যাগাজিনে জায়গা পাচ্ছে বিনোদন এবং খেলা বিষয়ক লেখাও। জেল সূত্রে খবর, বিভিন্ন বিষয় নিয়ে লেখার জন্য‌ বন্দিরা সহায়ক গ্রন্থ হিসেবে ঩জেলের লাইব্রেরি থেকে বই, ম্যাগাজিন, পত্র‑পত্রিকা নিয়ে পড়ছেন। এছাড়া নববর্ষ ঘিরে প্রেসিডেন্সি জেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া শুরু হয়েছে। কারাদপ্তর সূত্রে জানা গিয়েছে, নববর্ষের সন্ধ্যায় থাকছে গান, কবিতা, শ্রুতিনাটক, নাটক ইত্যাদি অনুষ্ঠান। দুপুরে আছে ভূরিভোজের আয়োজন।

Advertisement