Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রেসিডেন্সি জেলে মোবাইল উদ্ধারে বোধদয়, এবার দিনে তিন শিফটে তল্লাশি

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর প্রেসিডেন্সি জেলের আবাসিকদের কাছ থেকে ২৩টি মোবাইল উদ্ধার ও দুই কর্তা সাসপেন্ড হওয়ার পর সংশোধনাগারের নিরাপত্তা আরও জোরদার করা হল।

প্রেসিডেন্সি জেলে মোবাইল উদ্ধারে বোধদয়, এবার দিনে তিন শিফটে তল্লাশি
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর প্রেসিডেন্সি জেলের আবাসিকদের কাছ থেকে ২৩টি মোবাইল উদ্ধার ও দুই কর্তা সাসপেন্ড হওয়ার পর সংশোধনাগারের নিরাপত্তা আরও জোরদার করা হল। শুধু তাই নয়, দমদম কেন্দ্রীয় সংশোধনাগারেও বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। অতীতেও এই দুই জেলের বন্দিদের সেল থেকে মিলেছিল মোবাইল, গাঁজা সহ নানা জিনিস। 

Advertisement

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই দুই জেলে দিনে তিন শিফটে তল্লাশি শুরু করেছেন কারারক্ষীরা। এতদিন এই তল্লাশি হতো দিনে দু’বার। জানা গিয়েছে, রাতের দিকে এই দুই জেলে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, দুই জেলেই মোবাইল ফোন নিষ্ক্রিয় করার জন্য যে জ্যামার রয়েছে, তার কার্যকারিতা খতিয়ে দেখা হয়। জানা গিয়েছে, দুই সংশধনাগারেই আরও আধুনিক ও স্বয়ংক্রিয় জ্যামার বসানোর পরিকল্পনা করা হয়েছে। যাতে জেলখানার ভিতরে কোনোভাবেই বন্দিরা মোবাইল ফোন ব্যবহার করতে না পারে। একলপ্তে ২৩টি মোবাইল ফোন উদ্ধারের পর ঠিক হয়েছে, বন্দিদের সঙ্গে যাঁরা দেখা করতে আসেন, তাঁদের উপর নজরদারি চালানো হবে। বিভিন্ন সন্ত্রাসবাদী মামলায় অভিযুক্ত বেশ কয়েকজন এই সংশোধনাগারে 
রয়েছে। রয়েছে আফতাব আনসারির মতো জঙ্গিরা। এক সময় এই জঙ্গি আলিপুর কেন্দ্রীয় জেলে থাকাকালীন তার সেল থেকে মিলেছিল স্যাটেলাইট ফোন। ওই ফোন থেকে আফতাব করাচিতেও কথা বলেছিল, তার প্রমাণ মিলেছিল। জেলবন্দিদের কাছে যাতে কোনোভাবে মোবাইল ফোন না পৌঁছায়, সে বিষয়ে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ