Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রেমচন্দ আ লাইফ

ধনপত রাই শ্রীবাস্তবকে গোটা দেশ চেনে মুন্সি প্রেমচন্দ নামে। উত্তরপ্রদেশের বারাণসী জেলায় জন্মানো প্রেমচন্দ তাঁর গোটা জীবন লড়াই করে গিয়েছেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, সমাজের অনাচার, অত্যাচারের বিরুদ্ধে

প্রেমচন্দ আ লাইফ
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ধনপত রাই শ্রীবাস্তবকে গোটা দেশ চেনে মুন্সি প্রেমচন্দ নামে। উত্তরপ্রদেশের বারাণসী জেলায় জন্মানো প্রেমচন্দ তাঁর গোটা জীবন লড়াই করে গিয়েছেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, সমাজের অনাচার, অত্যাচারের বিরুদ্ধে। তার জন্য সরকারি চাকরি ছাড়তেও দ্বিধা করেননি। তবে তাঁর অস্ত্র ছিল কলম। এক ডজন উপন্যাস আর শ’ তিনেক ছোটো গল্প তিনি লিখে গিয়েছেন। তাঁর গল্প অবলম্বনে সিনেমা করেছেন সত্যজিৎ রায় (শতরঞ্জ কি খিলাড়ি, সদগতি), মৃণাল সেনের (কফন) মতো পরিচালকরা। সেই প্রেমচন্দকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক গুলবাহার সিং। চারঘণ্টা দৈর্ঘ্যের ছবিটি দূরদর্শনের জন্য তৈরি। প্রেমচন্দের ভূমিকায় সে ছবিতে অভিনয় করেছেন প্রয়াত ইরফান খান। এক ব্রিটিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে আর এক প্রয়াত অভিনেতা টম অলটারকে। ছবিতে সুরারোপ করেছেন দেবজ্যোতি মিশ্র। সম্প্রতি ছবিটি দেখানো হল ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ