Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিমানবন্দর চত্বরের মসজিদে রবিবারও নামাজপাঠ হল না

শনিবারের পর রবিবার। পর পর দু’দিন বিমানবন্দরের মধ্যে অবস্থিত বাঁকড়া মসজিদে নামাজ পড়তে দেওয়া হয়নি।

বিমানবন্দর চত্বরের মসজিদে রবিবারও নামাজপাঠ হল না
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবারের পর রবিবার। পর পর দু’দিন বিমানবন্দরের মধ্যে অবস্থিত বাঁকড়া মসজিদে নামাজ পড়তে দেওয়া হয়নি। এদিনও মসজিদ চত্বরে কড়া পুলিশ পাহারা ছিল। সঙ্গে মসজিদ সংলগ্ন অংশে ছিল কেন্দ্রীয় বাহিনীর টহল। জমিয়তে উলেমায়ে হিন্দের অন্যতম কর্মকর্তা মুফতি আব্বাস সালাম জানিয়েছেন, শনি ও রবিবার—পরপর দু’দিন স্থানীয় মানুষজন মসজিদের সামনে থেকে ফেরত চলে গিয়েছেন। কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে তাঁরা ওই মসজিদে নামাজ পাঠ করতে পারেননি। আগামী পদক্ষেপ নিয়ে সোমবার আলোচনা করব।  প্রসঙ্গত, মসজিদটি সরানোর জন্য প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে বলে খবর। দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ সিকদার ইতিমধ্যে দাবি করেছেন, এই মসজিদটি সরানো হলে রানওয়ের সম্প্রসারণ সম্ভব হবে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিনের ভারী বৃষ্টিতে মসজিদে যাতায়াতের রাস্তা খারাপ হয়ে গিয়েছে। সেটির মেরামত চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ