Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬

জ্ঞানেশ-কন্যার মামলার শুনানি নির্দিষ্ট বেঞ্চে নয় কেন, প্রশ্ন প্রশান্ত ভূষণের

জাতীয় সুরক্ষা আইনে পড়ুয়াকে আটক নিয়ে দু’টি মামলা। প্রথমটি নয়ডার জেলাশাসক মেধা রূপমের। দ্বিতীয়টি এলাহবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে উত্তরপ্রদেশ সরকারের।

জ্ঞানেশ-কন্যার মামলার শুনানি নির্দিষ্ট বেঞ্চে নয় কেন, প্রশ্ন প্রশান্ত ভূষণের
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জাতীয় সুরক্ষা আইনে পড়ুয়াকে আটক নিয়ে দু’টি মামলা। প্রথমটি নয়ডার জেলাশাসক মেধা রূপমের। দ্বিতীয়টি এলাহবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে উত্তরপ্রদেশ সরকারের। সুপ্রিম কোর্টে সিনিয়র বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। কিন্তু, তার বদলে জুনিয়র-কোর্টে তা লিস্টিং হয়েছে বলে অভিযোগ। তথ্যাভিজ্ঞ মহলের মতে, বিচারপতি এস শর্মার এজলাসে এই দুই মামলার শুনানি হয়েছে। কিন্তু, এটি শীর্ষ আদালতের জুনিয়র-মোস্ট এজলাস। কিন্তু, সংশ্লিষ্ট মামলাগুলি একমাত্র চার সিনিয়র-মোস্ট বিচারপতি—প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি এম এম সুন্দ্রেশের বেঞ্চে হওয়া উচিত। এক্স হ্যান্ডলে এই নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি লিখেছেন, পড়ুয়াকে সতর্কতামূলক আটক বা প্রিভেনটিভ ডিটেনশন সংক্রান্ত মামলায় এলাহবাদ হাইকোর্ট রায় দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা হয়েছে। কিন্তু, এধরনের মামলা সিনিয়র-মোস্ট ৪ বেঞ্চে হওয়ার কথা। আশ্চর্যের বিষয় হল, বিচারপতি এস সি শর্মার জুনিয়র-মোস্ট কোর্টে হচ্ছে। সুপ্রিম কোর্টে কী চলছে?

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ