Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়ান গেমসে ইতিহাস প্রণবীর, মহিলাদের গল্ফে ভারতের প্রথম সোনা

এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন ভারতীয় গল্ফার প্রণবী উর্স। মহিলাদের ব্যক্তিগত গল্ফে ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন ২৩ বছরের এই গল্ফার। চূড়ান্ত রাউন্ডে ৭০ শট খেলে চার দিনের মোট ১৫-আন্ডার ২৬৫ স্কোর নিয়ে প্রথম স্থান দখল করেন তিনি

এশিয়ান গেমসে ইতিহাস প্রণবীর, মহিলাদের গল্ফে ভারতের প্রথম সোনা
  • ৩ অক্টোবর, ২০২৬ ১১:১৮
Prefer us on Google

জাপান, ৩ অক্টোবর: এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন ভারতীয় গল্ফার প্রণবী উর্স। মহিলাদের ব্যক্তিগত গল্ফে ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন ২৩ বছরের এই গল্ফার। চূড়ান্ত রাউন্ডে ৭০ শট খেলে চার দিনের মোট ১৫-আন্ডার ২৬৫ স্কোর নিয়ে প্রথম স্থান দখল করেন তিনি। চূড়ান্ত রাউন্ডের শুরুতে তিন শটের লিড থাকলেও তৃতীয় হোলে ট্রিপল বোগি করে কিছুটা চাপে পড়ে যান প্রণবী। তবে সেইখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন করেন এই ভারতীয় গল্ফার। ষষ্ঠ, দশম ও ত্রয়োদশ হোলে বার্ডি করে লিড ধরে রাখেন প্রণবী। শেষ পর্যন্ত ৭২তম হোল পার করে ঐতিহাসিক সোনা নিশ্চিত করেন এই গল্ফার। 

Advertisement

প্রণবীর থেকে এক শট পিছনে থেকে রুপো জেতেন চিনের ইন রুওনিং। ২৬৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানের জন্য টাই হওয়ার জেরে সিঙ্গাপুরের শ্যানন ট্যান প্লেঅফের পর ব্রোঞ্জ জেতেন।
সোনা জয়ের পর প্রণবী জানান, আমি প্রথম হতে পছন্দ করি। অনেকে পরে আরও অনেক কিছু করবে। কিন্তু প্রথম জন সবসময় প্রথমই থাকবে। ব্যক্তিগত সোনার পাশাপাশি দলগত বিভাগেও রুপো জেতে ভারত। প্রণবীর সঙ্গে দলের সদস্য ছিলেন অদিতি অশোক এবং দীক্ষা ডাগর। প্রণবী চূড়ান্ত রাউন্ডে ৭০, অদিতি ৬৭ এবং দীক্ষা ৭৭ শট খেলেন। দুই সেরা স্কোর গণনা করে ভারত মোট ১৪-আন্ডার ৫৪৬ স্কোর করে। পাশাপাশি ২২-আন্ডার ৫৩৮ স্কোর নিয়ে সোনা জেতে চিন। এর আগে মহিলাদের গল্ফে ভারতের একমাত্র পদক ছিল হ্যাংঝৌ এশিয়ান গেমসে অদিতি অশোকের ব্যক্তিগত রুপো। প্রণবীর সোনা ভারতীয় গল্ফের ক্ষেত্রেও এক ঐতিহাসিক জয়। ২০০২ সালের পর এশিয়ান গেমসে গল্ফে ভারতের প্রথম ব্যক্তিগত সোনা এটি। ১৯৮২ সালের দিল্লি এশিয়ান গেমসে গল্ফ প্রথমবার অন্তর্ভুক্ত হওয়ার পর লক্ষ্মণ সিং ব্যক্তিগত পুরুষ বিভাগে সোনা জিতেছিলেন। পাশাপাশি অমিত লুথরা ও রাজীব মোহতার সঙ্গে দলগত সোনাও জিতেছিলেন। ভারতের হয়ে ১৮ তম সোনা জিতে দেশের নাম উজ্জল করলেন প্রণবী। 

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ