ডেপুটি নির্বাচন কমিশনার পদে প্রকাশ রাজপুরোহিত
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের মধ্যেই প্রকাশ রাজপুরোহিতকে ডেপুটি নির্বাচন কমিশনার হিসাবে মনোনীত করল কেন্দ্র। শনিবার এক ঝাঁক আমলাকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। ২০১০ সালের রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার প্রকাশ এতদিন প্রতিরক্ষা উত্পাদন বিভাগের যুগ্ম সচিব পদে ছিলেন। এর আগে কেন্দ্রের অর্থনৈতিক বিষয়ক বিভাগ সহ রাজস্থান সরকারের বিভিন্ন শীর্ষ পদে ছিলেন। কেন্দ্রে তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সঞ্জয় কুমারকে সরিয়ে প্রকাশকে ডেপুটি নির্বাচন কমিশনার পদে নিয়ে আসা হল। ২০৩০ সালের এপ্রিল পর্যন্ত এই পদে থাকবেন তিনি।

Advertisement