Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত হাফ-সেঞ্চুরি প্রভসিমরনের ,ফের উইকেটহীন বুমরাহ, তিলকের ব্যাটে নাটকীয় জয় মুম্বইয়ের

একটা সময় মনে হচ্ছিল, পাঞ্জাব কিংস সবার আগেই প্লে-অফে জায়গা পাকা করবে। প্রথম সাতটি ম্যাচে তারা ছিল অপরাজিত। কিন্তু আচমকাই ছন্দ হারিয়ে বিপাকে প্রীতি জিন্টার দল।

দুরন্ত হাফ-সেঞ্চুরি প্রভসিমরনের ,ফের উইকেটহীন বুমরাহ, তিলকের ব্যাটে নাটকীয় জয় মুম্বইয়ের
  • ১৫ মে, ২০২৬ ০৮:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটা সময় মনে হচ্ছিল, পাঞ্জাব কিংস সবার আগেই প্লে-অফে জায়গা পাকা করবে। প্রথম সাতটি ম্যাচে তারা ছিল অপরাজিত। কিন্তু আচমকাই ছন্দ হারিয়ে বিপাকে প্রীতি জিন্টার দল। টানা পাঁচটি ম্যাচ হেরে রীতিমতো চাপে শ্রেয়স আয়াররা। ঘরের মাঠে বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হারল পাঞ্জাব। প্রথমে ব্যাট করে শ্রেয়সরা ৮ উইকেটে তোলে ২০০ রান। জবাবে এক বল বাকি থাকতে মুম্বইকে নাটকীয় জয় এনে দেন তিলক ভার্মা। ৩৩ অপরাজিত ৭৫ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি। সেই সুবাদে ১৯.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই (২০৫-৪)।

Advertisement

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি পাঞ্জাব। ওপেনিং জুটিতে ওঠে ৫০ রান। প্রিয়াংশ আর্য ২২ রান করে আউট হলেও প্রভসিমরন সিং লড়াই চালিয়ে যান। ৩২ বলে তাঁর সংগ্রহ ৫৭। কুপার কনোলির সংগ্রহ ২১। তবে ব্যর্থ শ্রেয়স আয়ার (৪)। শেষ দিকে ওমরজাই ১৭ বলে ৩৮ রান করায় দলের স্কোর দুশোতে পৌঁছায়। মুম্বইয়ের হয়ে শার্দূল ঠাকুর একাই নেন ৪টি উইকেট। তবে আরও একবার উইকেট শূন্য থেকেছেন যশপ্রীত বুমরাহ।
জবাবে শুরুতে ঝড় তোলে মুম্বই। ইমপ্যাক্ট সাব হিসেবে রোহিত শর্মা ওপেন করেন রিকেলটনের সঙ্গে। তাঁদের জুটিতে ওঠে ৬১ রান। রিকেলটন ৪৮ রান করে আউট হন। সেট হয়েও রোহিত ফেরেন ২৫ রানে। সূর্যকুমারের অনুপস্থিতিতে চার নম্বরে নেমে ব্যর্থ নমন ধীর (৮)। চাপের মুখে রাদারফোর্ড (২০) ও উইল জ্যাকসকে (অপরাজিত ২৫) নিয়ে দলকে টানেন তিলক। শেষ তিন ওভারে মুম্বইয়ের দরকার ছিল ৫০ রান। তবু হাল ছাড়েননি তিনি। অপরাজিত ৭৫ রানের ইনিংসে ৬টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়ে ম্যাচের রং বদলে দেন তিলক। উল্লেখ্য, ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া চোটের জন্য এই ম্যাচেও খেলতে পারেননি। দলকে নেতৃত্ব দেন বুমরাহ।

Advertisement
সম্পর্কিত সংবাদ