Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্যুটিংয়ে প্রভাস, দুলকার

অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো সিনিয়ররা আগেই শুরু করেছিলেন। এবার ‘কল্কি ২’ ছবির সিক্যুয়েল শুরু করতে চলেছেন অভিনেতা প্রভাস ও দুলকার সলমন

শ্যুটিংয়ে প্রভাস, দুলকার
  • ২৩ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

 অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো সিনিয়ররা আগেই শুরু করেছিলেন। এবার ‘কল্কি ২’ ছবির সিক্যুয়েল শুরু করতে চলেছেন অভিনেতা প্রভাস ও দুলকার সলমন। নাগ অশ্বিনের পরিচালনায় হায়দরাবাদে শ্যুটিং শুরু করেছেন দুই তারকা। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল দুলকারকে। এবার সেই চরিত্রটিতেই ফিরছেন দুলকার। দীপিকা পাড়ুকোন ‘কল্কি ২’ থেকে বেরিয়ে যাওয়ার পর সেই চরিত্রে সাই পল্লবী অভিনয় করছেন। তিনিও শীঘ্রই শ্যুটিংয়ে যোগ দেবেন বলে জল্পনা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে মুক্তি পেতে পারে এই সিনেমা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ