নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পুজোর সময় বিদ্যুৎ পরিষেবায় যাতে কোনো সমস্যা না হয় তারজন্য রক্ষণাবেক্ষণের কাজ শুরু করছে সংশ্লিষ্ট দপ্তর। তারজন্য বর্ধমান শহরে কয়েকদিন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে। বিদ্যুৎ দপ্তর জানিয়েছে, ২৫ আগস্ট ১ ও ২২ সেপ্টেম্বর এবং ৯ অক্টোবর বিসি রোড, মায়ের বাড়ি, কার্জনগেট, সর্বমঙ্গলা পাড়া, খোসবাগান, তেঁতুলতলা বাজার এবং বুড়িরবাগান এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। ৩০, ২৩ আগস্ট, ২৭সেপ্টেম্বর ও ৮অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত হরিসভা, মিঠাপুকুর, সুভাষপল্লি, লক্ষ্মীপুর মাঠ, তেঁতুলতলা এবং কলেজ মোড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে। ৩১ আগস্ট, ৭ ও ২৮সেপ্টেম্বর পাওয়ার হাউস রোড, রসিকপুর রোড, বুড়িরবাগান এবং জেলখানা এলাকায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
বিদ্যুৎদপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, ৪অক্টোবর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে। ৩, ২৪ সেপ্টেম্বর এবং ১অক্টোবর বিসি রোড এবং খোসবাগান এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে। ২০, ১৩ এবং ২৯ সেপ্টেম্বর কোর্ট কমপাউন্ড, গুডসশেড রোড, খালুইবিল মাঠ এলাকায় বেলা সাড়ে ৯টা থেকে ২টো পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। ২, ২৩ ও ৩০ সেপ্টেম্বর জিটি রোড থেকে দেওয়ানদিঘি এলাকায় পরিষেবা ব্যাহত হবে। কেশবগঞ্জ চটি, কাঁটাপুকুর, লক্ষ্মীপুর মাঠ, সরাইটিকর গ্রাম বাবুরবাগ মোড়ে ১, ১৩ ও ২২ সেপ্টেম্বর রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। ২৬, ৬, এবং ১২ সেপ্টেম্বর টিকরহাট, বোরহাট, ভেড়িখানা, আলমগঞ্জ ফাঁড়ি, ময়ূরমহল এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। ৮ এবং ৩০সেপ্টেম্বর রেনেসাঁ, নবাবহাট এবং জিটি রোড এলাকায় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। ১৯, ৩, ২৪ সেপ্টেম্বর এবং ১, ৮ অক্টোবর কাঞ্চননগর, লাকুর্ডি, রথতলা, উদয়পল্লি, আলমগঞ্জ, আঞ্জিরবাগান এলাকায় ৯টা থেকে ২টো পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
কানাইনাটশাল, ডিভিসি কোয়ার্টার, গোপালনগর, ইন্দ্রকানন এলাকায় ২৭, আগস্ট ও ২, ১২ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে। বীরহাটা, নার্স ট্রেনিং সেন্টার এবং জিটি রোডে ২৪ আগস্ট, ২১ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। ১৬, ২০, ২৬, ৩০ আগস্ট, ১১সেপ্টেম্বর এবং ৪অক্টোবর তেজগঞ্জ এলাকায় পরিষেবা ব্যাহত হবে। ১৯, ২১ আগস্ট, ৭, ২৪সেপ্টেম্বর, ৭ ও ১০ অক্টোবর ঘোড়দৌড়চটি এলাকায় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। ৩১, ২৪ আগস্ট এবং ২০সেপ্টেম্বর কালীবাজার এলাকায় পরিষেবা ব্যাহত হবে। ঢলদিঘি, টাউনহল পাড়ায় ৩০ আগস্ট, ৮সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। ৬, ২০, ২২ আগস্ট, ১ এবং ৮ অক্টোবর কালনাগেট, বাদামতলা রোড, নতুনপল্লি এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে। ১১ ও ২৫ সেপ্টেম্বর উল্লাস টাউনশিপ এলাকায় সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে।