Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আলুর দর বাড়ানোর অনুরোধ

চাষিদের কাছ থেকে ১২০০ টাকা ক্যুইন্টাল দরে সরকারি উদ্যোগে আলু কেনার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে আলু ব্যবসায়ীদের সংগঠন। যদিও রাজ্য সরকার ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, ৯০০ টাকা ক্যুইন্টাল দরে চাষিদের কাছ থেকে আলু কেনা হবে।

আলুর দর বাড়ানোর অনুরোধ
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাষিদের কাছ থেকে  ১২০০ টাকা ক্যুইন্টাল দরে সরকারি উদ্যোগে আলু কেনার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে আলু ব্যবসায়ীদের সংগঠন। যদিও রাজ্য সরকার ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, ৯০০ টাকা ক্যুইন্টাল দরে চাষিদের কাছ থেকে আলু  কেনা হবে। ১ মার্চ থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, দাম বাড়ানো হলে চাষিরা সরকারের কাছে আলু বিক্রি করতে উৎসাহী হবেন। এতে সরকারের নিয়ন্ত্রণে হিমঘরে আলু থাকবে। ওই আলু দাম বাড়লে সরকার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। ৯০০ টাকা দরে আলু বিক্রি করতে চাষিরা বিশেষ উৎসাহী হচ্ছেন না। বস্তায় ভরে আলু হিমঘরে পৌঁছে দিলে তবেই ওই টাকা পাওয়া যাবে। যেখানে চাষিরা কয়েকদিন আগে পর্যন্ত ৯০০ থেকে ১ হাজার টাকায় মাঠে আলু বিক্রি করছিলেন। এখন দাম অবশ্য কিছুটা কমেছে। চাষিরা এখনও হিমঘরে আলু রাখাতে বেশি আগ্রহী বলে ব্যবসায়ীদের দাবি।  রাজ্য সরকার এবার হিমঘর মালিকদের মাধ্যমে ১১ লক্ষ টন আলু কেনার পরিকল্পনা করেছে। পাশাপাশি হিমঘরের বর্ধিত ভাড়া চাষিদের স্বার্থে প্রত্যাহার করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছে সংগঠন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ