পাকিস্তানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার অভিযোগ। যা ঘিরে মঙ্গলবার গভীর রাতে উত্তেজনা ছড়াল বারাসতের টালিখোলা এলাকায়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বারাসত-বারাকপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। পরে পুলিস সেখানে পৌঁছলে উত্তেজনা চরমে ওঠে। দাবি করা হচ্ছে, বিক্ষুব্ধ জনতার ছোড়া ইটে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিস কর্মী। এ নিয়ে বুধবার ভোর পর্যন্ত বারাসত থানায় বিক্ষোভ দেখান এলাকার মানুষ। ঘটনায় থমথমে গোটা এলাকা।



