Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নামে পোস্টার সাগরে

এবার উন্নয়নের পাঁচালি লেখা একটি পোস্টার পড়ল সাগরের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপনকুমার প্রধানের নামে। তিনি সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সম্পর্কে জামাই হন।

পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নামে পোস্টার সাগরে
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: এবার উন্নয়নের পাঁচালি লেখা একটি পোস্টার পড়ল সাগরের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপনকুমার প্রধানের নামে। তিনি সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সম্পর্কে জামাই হন। বুধবার সকালে সাগরের বিভিন্ন এলাকার দেওয়ালে পোস্টারটি দেখা যায়। তাতে লেখা, তৃণমূলের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার জামাই স্বপনকুমার প্রধানের উন্নয়নের পাঁচালি। তার ঠিক নীচে জমির দলিল সহ সরকারি কয়েকটি নথিপত্রের জেরক্স কপি দেওয়া রয়েছে। বিষয়টি সামনে আসতেই সাগর জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি নিয়ে মাথা ঘামাতে নারাজ। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপনকুমার প্রধান বলেন, নির্বাচনের আগেই ষড়যন্ত্র করে এমন পোস্টার লাগানো হয়। ওই পোস্টারের নীচে আমার মা ও মাসির ছবি দেওয়া দলিলের জেরক্সের কপি লাগানো হয়েছে। সামনে ২০২৬ সালের নির্বাচন আছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে। তাই ষড়যন্ত্র করে এই পোস্টারটি লাগানো হয়েছে। আমি প্রশাসনকে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাব।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ