টোরান্টো ও ভ্যাঙ্কুভার: বিশ্ব ফুটবলের দুই মহা তারকা এদিন নেমেছিলেন ওয়ার্ল্ড কাপের শেষ ১৬ তে ওঠার লড়াইতে। পর্তুগালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। চলতি বিশ্বকাপে লিওনেল মেসির দুরন্ত ফরমের পাশে অনেকটাই ম্রিয়মাণ সিআর সেভেন। কিন্তু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নক আউটে পিছিয়ে থাকা পর্তুগাল কে সমতায় ফেলালেন রোনাল্ডোই। ম্যাচের ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর ম্যাচের আটষট্টি মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। গোল করতে ভুল করেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোটা ম্যাচে দু দলই একাধিক গোলের সুযোগ পায়। ক্রোয়েশিয়ার দুটি গোল বাতিল হয় অক্সাইডের কারণে। একই কারণে একটি গোল বাতিল হয় পর্তুগালের। ম্যাচের ইনজুরি টাইমে বাঁ দিক থেকে রাফায়েল লিয়াও-এর দুরন্ত সেন্টারে মাথা ছুঁয়ে পর্তুগালের হয়ে জয়সূচক গোল করেন পরিবর্ত হিসেবে নামা গন্সালো রামোস। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে খেলতে হবে স্পেনের বিরুদ্ধে। এদিনের অন্য ম্যাচে সুইজারল্যান্ড ২-০ গোলে হারালো আলজেরিয়াকে। প্রথম গোল করেন এমবোলো। এরপর সুইজারল্যান্ডের হয়ে দ্বিতীয় গোল করেন ড্যান । গোটা ম্যাচে আলজেরিয়া আধিপত্য নিয়ে খেললেও সুইস ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয়। তার ফলে বিশ্ব ফুটবলের মহারণ থেকে ছিটকে গেল আফ্রিকার এই দেশ।



