Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা মোহসিন খান

ক্যালিফোর্নিয়াতে বিয়ের জমকালো অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়া খুললেই এখন নজর কাড়ছে এই নতুন জুটির রোমান্টিক ছবি ও ভিডিও।

বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা মোহসিন খান
  • ৫ অক্টোবর, ২০২৬ ১২:৫৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যালিফোর্নিয়াতে বিয়ের জমকালো অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়া খুললেই এখন নজর কাড়ছে এই নতুন জুটির রোমান্টিক ছবি ও ভিডিও। হিন্দি ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কহলাতা হ্যায়’-এর জনপ্রিয় অভিনেতা মোহসিন খান এবং দীর্ঘদিনের বান্ধবী তামান্নার সঙ্গে গত আগস্টেই বাগদান সেরেছিলেন তিনি। আর এবার তাঁর ফ্যানদের কাছে এলো আরও খুশির খবর। 

Advertisement

বিয়েতে নববধূর তাক লাগানো রূপের পাশাপাশি সমানভাবে নজর কেড়েছে মোহসিনের ক্লাসিক লুক। তামান্নার পরনে পিচ রঙের জমকালো আনারকালি স্যুট এবং সাদা টাক্সেডো জ্যাকেট, সাদা শার্ট ও কালো ট্রাউজারে কিউট লুকে অভিনেতা মোহসিন। বিশেষ এই দিনে শাহরুখ খানের ‘রা ওয়ান’ ছবির জনপ্রিয় ‘ছাম্মাক ছাল্লো’ গানে একসঙ্গে নাচ করতেও দেখা যায় নতুন জুটিকে।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ