জলে দাঁড়িয়ে ব্যবসা করতে হচ্ছে ব্যবসায়ীদের। ময়নাগুড়ির কর্মতীর্থ ভবনের একটি অংশের চিত্র এমনই। বেহাল নিকাশি ব্যবস্থার জেরে জলমগ্ন কর্মতীর্থ ভবনের একাংশ। অভিযোগ, বেশ কিছু ব্যবসায়ীরা দোকান পর্যন্ত দিতে পারছে না হাটে। এদিকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই সমস্যা নিয়ে জেলা পরিষদের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। জলপাইগুড়ি জেলা পরিষদ জানিয়েছে, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। বেশ কিছু দোকানে জল ঢুকে গিয়েছে।



