Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সূর্যর উত্তরসূরি হিসাবে শ্রেয়সকে বাছলেন পন্টিং

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতের ভাইস-ক্যাপ্টেন ঘোষিত হয়েছেন শ্রেয়স আয়ার। পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং অবশ্য মনে করেন যে, টিম ইন্ডিয়ার টি-২০ দলেরও অধিনায়ক হবেন তিনি।

সূর্যর উত্তরসূরি হিসাবে শ্রেয়সকে বাছলেন পন্টিং
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতের ভাইস-ক্যাপ্টেন ঘোষিত হয়েছেন শ্রেয়স আয়ার। পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং অবশ্য মনে করেন যে, টিম ইন্ডিয়ার টি-২০ দলেরও অধিনায়ক হবেন তিনি। অর্থাৎ সূর্যকুমার যাদবের উত্তরসূরি হিসাবে শ্রেয়সকেই বেছে নিয়েছেন পন্টিং। বিশ্বকাপ জয়ী প্রাক্তন অজি অধিনায়কের মন্তব্য, ‘জানি লড়াইয়ে অনেকেই রয়েছে। তবে আমার মনে হয়, শ্রেয়স অন্যতম প্রধান দাবিদার। চলতি আসরের শুরুতে দেখা গিয়েছে যে, ও কত ভালো টি-২০ ক্রিকেটার। মাঠে ও মাঠের বাইরে এক কথায় তুলনাহীন।’ সেই সঙ্গে পন্টিংয়ের মূল্যায়ন, ‘দারুণ পরিণত হয়ে উঠেছে শ্রেয়স। নিজের খেলার শীর্ষে রয়েছে। আইপিএলের মতো হাড্ডাহাড্ডি আসরে ধারাবাহিক থাকা সহজ ব্যাপার নয়।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ