Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রক্ত দিয়ে মুমূর্ষু শিশুকন্যার প্রাণ বাঁচালেন পুলিশকর্মী, কাকদ্বীপে মানবিকতার নজির

মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ালেন কর্তব্যরত পুলিশকর্মী। তীব্র রোদে দাঁড়িয়ে ট্রাফিকের কর্তব্য পালনের পর হাসপাতালে গিয়ে রক্তদান করলেন। ঘটনাটি কাকদ্বীপের।

রক্ত দিয়ে মুমূর্ষু শিশুকন্যার প্রাণ বাঁচালেন পুলিশকর্মী, কাকদ্বীপে মানবিকতার নজির
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ালেন কর্তব্যরত পুলিশকর্মী। তীব্র রোদে দাঁড়িয়ে ট্রাফিকের কর্তব্য পালনের পর হাসপাতালে গিয়ে রক্তদান করলেন। ঘটনাটি কাকদ্বীপের। 

Advertisement

মঙ্গলবার বিকেল নাগাদ কাকদ্বীপের কাক-কালিনগরের একটি পাঁচ বছরের শিশু অসুস্থ হয়ে পড়ে। তার হিমোগ্লোবিন কমে যায়। হাসপাতালে ভরতি করলে রক্তের প্রয়োজন পড়ে। কিন্তু ‘ও’ নেগেটিভ রক্ত হাসপাতালের ব্লাড ব্যাংকে ছিল না। এই পরিস্থিতিতে শিশুর পরিবার চরম সমস্যার মধ্যে পড়ে যায়। তাঁরা রক্তের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে শুরু করেন। তখনই সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগের এক পুলিশ কর্মী কৃষ্ণগোপাল সরকার বিষয়টি জানতে পারেন। তখন তিনি কাকদ্বীপের চৌরাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। শিশুর রক্তের গ্রুপের কথা শোনার পর, তড়িঘড়ি তিনি ট্রাফিক বিভাগের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন। শিশুর সঙ্গে তাঁর রক্তের গ্রুপ মিলে যাওয়ার বিষয়টি আধিকারিককে জানান। এরপর হাসপাতালে গিয়ে ওই শিশুর জন্য রক্তদান করেন। শিশুটির বাবা রাজু দাস বলেন, ‘ও গ্রুপের রক্তা কোথাও পাওয়া যাচ্ছিল না। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। সেই সময় ওই পুলিশ অফিসার ঈশ্বরের মতো সামনে এসে দাঁড়িয়েছেন। তাঁর সহযোগিতাই মেয়ে এখন সুস্থ রয়েছে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ