Bartaman Logo
৯ জুন, ২০২৬

জোর করে বাংলাদেশি বলাতে চাইছিল পুলিস, দাবি আমিনুলের

হরিয়ানার গুরুগ্রাম সেক্টর-৪৯’এ বেঙ্গলি মার্কেট এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের অভিযোগ, দিনপনেরো আগে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিস।

জোর করে বাংলাদেশি বলাতে চাইছিল পুলিস, দাবি আমিনুলের
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গলি মার্কেট (গুরুগ্রাম): হরিয়ানার গুরুগ্রাম সেক্টর-৪৯’এ বেঙ্গলি মার্কেট এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের অভিযোগ, দিনপনেরো আগে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিস। যাবতীয় নথিপত্র যাচাইয়ের পর যখন দেখা যায়, আমিনুল বাংলাদেশি নন, তখন তাঁর কাছ থেকে জোর করে বাংলাদেশি অনুপ্রবেশকারী স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। 

Advertisement

আমিনুল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বাসিন্দা। শুক্রবার তিনি বলেন, চার বন্ধু একসঙ্গে বসে চা খাচ্ছিলাম। আচমকাই পুলিস এসে ভ্যানে তুলে নেয়। পুলিসের ভ্যানে গিয়ে দেখি, আরও চারজনকে তুলে নিয়েছে অন্য কোনও জায়গা থেকে। ভ্যানে বসানো মাত্রই আমাদের প্রত্যেকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। সেগুলি সুইচড অফ করে দেওয়া হয় যাতে, আমরা কারও সঙ্গে যোগাযোগ করতে না পারি। কিংবা আমাদের কেউ ফোনে না পান। এরপর থানায় নিয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। চড়-থাপ্পড় মারে। অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয়। নথিপত্র দেখানোর পর যখন প্রমাণ হয়, আমরা কোনওমতেই অনুপ্রবেশকারী নই, তখন আরও উত্তেজিত হয়ে পড়েন পুলিসকর্মীরা। আমাদের দিয়ে জোর করে বলানোর চেষ্টা করা হয়, আমরা বাংলাদেশের বাসিন্দা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ