Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিকট শব্দে বাইকের দাপাদাপি, পদক্ষেপ পুলিশের

দিন হোক বা রাত। বিকট শব্দে যাওয়া বাইকের আওয়াজে অতিষ্ঠ হয়ে উঠেছেন উলুবেড়িয়ার বাসিন্দারা, বিশেষ করে প্রবীণরা। এবার এই বাইক আরোহীদের বিরুদ্ধে পদক্ষেপ করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। জানা গিয়েছে

বিকট শব্দে বাইকের দাপাদাপি, পদক্ষেপ পুলিশের
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দিন হোক বা রাত। বিকট শব্দে যাওয়া বাইকের আওয়াজে অতিষ্ঠ হয়ে উঠেছেন উলুবেড়িয়ার বাসিন্দারা, বিশেষ করে প্রবীণরা। এবার এই বাইক আরোহীদের বিরুদ্ধে পদক্ষেপ করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। জানা গিয়েছে, জেলা ট্রাফিক বিভাগ অবৈধভাবে বাইকে সাইলেন্সার পরিবর্তনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে। ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত এই অভিযানে ২৬টি মামলা রুজু করার পাশাপাশি একাধিক অবৈধ সাইলেন্সার বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, সাধারণ মানুষের পাশাপাশি উলুবেড়িয়া শহরে থাকা হাসপাতাল ও নার্সিংহোমের রোগীদের ক্ষেত্রেও এই অতিরিক্ত শব্দ মারাত্মক সমস্যা সৃষ্টি করছে। ফলে পুলিশ এইসব বাইক ও বাইকচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। মোটরযান আইন ১৯০ (২) ধারা অনুযায়ী ৮০ ডেসিবলের বেশি শব্দ সৃষ্টিকারী সাইলেন্সার বা প্রেশার হর্ন ব্যবহার করলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং ৩ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তিনি বলেন, বাইকে অবৈধ সাইলেন্সার না লাগানোর ব্যাপারে ডিলারদের পাশাপাশি ওয়ার্কশপগুলিকেও সর্তক করা হয়েছে। এরপরেও আইন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ