Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মেসিকাণ্ডে ফের অরূপকে তলব পুলিশের

মেসিকাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে তৃতীয়বার নোটিস দিল পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দিতে হবে। বিস্তারিত পড়ুন।

মেসিকাণ্ডে ফের অরূপকে তলব পুলিশের
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: যুবভারতী স্টেডিয়ামে মেসিকাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে শনিবার তৃতীয়বার নোটিস দিল পুলিশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে বলা হয়েছে। আগে দু’বার অরূপকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল পুলিশ। দু’বারই তিনি হাজিরা এড়ান। তবে, মেসিকাণ্ডে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ পেয়েছেন অরূপ। আদালত জানিয়েছে, ১৭ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে অরূপকে তদন্তে সহযোগিতা করার কথাও বলেছে হাইকোর্ট। পুলিশ কোনো নোটিস দিলে অরূপকে যেতে হবে। অন্তত ৪৮ ঘণ্টা আগে সেই নোটিস দিতে হবে পুলিশকে। সেই মতো শনিবার নোটিস দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে অরূপকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হল। অরূপ বিশ্বাস আলিপুর থানা এলাকার বাসিন্দা। সেই কারণে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আলিপুর থানার মাধ্যমে তাঁর কাছে নোটিস পৌঁছে দেয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ