Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

হালিশহরে চুরির কিনারা পুলিশের

বড়ো চুরির কিনারা করল হালিশহর থানার পুলিশ। সেই সঙ্গে চুরির সামগ্রীও কিছু উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২১ মে হালিশহরের পাবনতলা বারুইপাড়া স্কুলের পাশে একটি বাড়িতে চুরি হয়েছিলো।

হালিশহরে চুরির কিনারা পুলিশের
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বড়ো চুরির কিনারা করল হালিশহর থানার পুলিশ। সেই সঙ্গে চুরির সামগ্রীও কিছু উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২১ মে হালিশহরের পাবনতলা বারুইপাড়া স্কুলের পাশে একটি বাড়িতে চুরি হয়েছিলো। সোনা-রুপোর গয়না সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি যায়। এমনকী চোরেরা ওই বাড়ির সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডারটিও সঙ্গে নিয়ে গিয়েছিলো। ফলে ক্যামেরার কোনও ফুটেজ পাওয়া যায়নি। ধারাবাহিক তদন্ত এবং গোপন সূত্রের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জেরা করেই চুরির সামগ্রী উদ্ধার হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ