পাটনা: স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবি। লোকভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পাটনায়। শনিবার মিছিল চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ‘সামান্য বলপ্রয়োগ’ করা হয়েছে। আটক বহু। পুলিশ সুপার (সেন্ট্রাল) মমতা কল্যাণী বলেন, পরিস্থিতি সামলাতে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি-র নিয়ম মেনে সর্বোচ্চ বয়সসীমা বৃদ্ধি, বিপিএসসি টিআরই-৪ এর জন্য একক-স্তরীয় পরীক্ষা এবং হিন্দি-মাধ্যম প্রার্থীদের জন্য সমান সুযোগ সহ বিভিন্ন দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা।



