Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃদ্ধের ৩০ লক্ষ টাকা ফেরাল পুলিশ

ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে অশীতিপর বৃদ্ধের ৩৯ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল দুষ্কৃতীরা। ৫ এপ্রিল চাঞ্চল্যকর ঘটনা ঘটে কলকাতার বাগবাজারে

বৃদ্ধের ৩০ লক্ষ টাকা ফেরাল পুলিশ
  • ২২ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে অশীতিপর বৃদ্ধের ৩৯ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল দুষ্কৃতীরা। ৫ এপ্রিল চাঞ্চল্যকর ঘটনা ঘটে কলকাতার বাগবাজারে। সাইবার দুষ্কৃতীদের দল নিজেদের সিবিআই অফিসার পরিচয় দিয়ে ভিডিয়ো কলে ওই বৃদ্ধকে বেআইনি টাকা পাচারে জড়িত বলে দাবি করেছিল। এতেই তিনি ঘাবড়ে যান। তাঁকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৩৯ লক্ষ টাকা আদায় করেছিল দুষ্কৃতী দলটি। সাইবার দুষ্কৃতীদের হুমকিতে তিনি এতটাই ভীত হয়ে পড়েন যে, ব্যাংকে গিয়ে নিজে হাতে দুষ্কৃতীদের অ্যাকাউন্টে ৩৯ লক্ষ টাকা আরটিজিএস করেছিলেন! টাকা খোয়ানোর পর প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বৃদ্ধ স্থানীয় শ্যামপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্তে নামে স্থানীয় শ্যামপুকুর থানার পাশাপাশি নর্থ ডিভিশনের সাইবার সেলের গোয়েন্দারা। তদন্তে নেমে সাইবার সেলের ওসি প্রিয়ঙ্ক মণ্ডলের নেতৃত্বে গোয়েন্দারা খোয়া যাওয়া পুরো টাকা আটকে দিতে সক্ষম হন। পাশাপাশি খোয়া যাওয়া ৩৯ লক্ষের মধ্যে আপাতত সাড়ে ৩০ লক্ষ টাকা প্রতারিত বৃদ্ধের অ্যাকাউন্টে ফিরিয়ে দিয়েছেন গোয়েন্দারা। কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, সাইবার দুষ্কৃতী দলটির খোঁজে অভিযান চালাচ্ছে শ্যামপুকুর থানার পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ