Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এইমস কল্যাণীর সামনে রাজ্য সড়কে জমে থাকা নির্মাণসামগ্রী সরাল পুলিশ

কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)-এর সামনে, রাজ্য সড়কের ধারে দীর্ঘদিন ধরে পড়ে ছিল বাড়ি নির্মাণের বালি, পাথর ও অন্যান্য সামগ্রী।

এইমস কল্যাণীর সামনে রাজ্য সড়কে জমে থাকা নির্মাণসামগ্রী সরাল পুলিশ
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)-এর সামনে, রাজ্য সড়কের ধারে দীর্ঘদিন ধরে পড়ে ছিল বাড়ি নির্মাণের বালি, পাথর ও অন্যান্য সামগ্রী। ১২ নম্বর জাতীয় সড়ক থেকে কল্যাণী শহর যাওয়ার ব্যস্ত এই সড়কে রোজ অ্যাম্বুলেন্স, রোগীবাহী ও সাধারণ গাড়ি চলাচল করে। ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষজনের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল। বিশেষ করে রাতের দিকে রাস্তার ধারে পড়ে থাকা নির্মাণসামগ্রী সহজে চোখে না পড়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছিল।

Advertisement

অবশেষে পুলিশের উদ্যোগে সমস্যার সমাধান হল। কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর ফাঁড়ির পুলিশের তৎপরতায় ট্র্যাক্টর এনে ওই সড়কের ধারে পড়ে থাকা বালি ও পাথর সরিয়ে ফেলা হয়। এই উদ্যোগের ফলে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং পথচারী ও রোগীবাহী গাড়ির নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হয়েছে বলে মনে করছেন এলাকাবাসীরা। তাঁদের দাবি, ভবিষ্যতে যাতে অনুমতি ছাড়া রাজ্য সড়কের ধারে কেউ নির্মাণসামগ্রী ফেলে না রাখতে পারে, সে বিষয়ে প্রশাসনের আরও কড়া নজরদারির প্রয়োজন। এই বিষয়ে একজন পুলিশ আধিকারিক বলেন, সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে। অন্যদিকে, এইমসের এক কর্মী রঞ্জিত বসু বলেন, ওই রাস্তায় তীব্রগতিতে গাড়ি চলাচল করে। রাস্তার ধারে বালি-পাথর পড়ে থাকলে মোটর সাইকেলের জন্য তা বিপজ্জনক। তাই পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে ভালো।

সম্পর্কিত সংবাদ