Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঘাযতীন হত্যাকাণ্ডে ধৃতের পুলিশ হেপাজত

বুধবার রাতে বাঘাযতীনে রাহুল দে নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। সে ঘটনায় ধৃত আকাশ মণ্ডল ওরফে মুখিয়া।

বাঘাযতীন হত্যাকাণ্ডে ধৃতের পুলিশ হেপাজত
  • ২৯ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার রাতে বাঘাযতীনে রাহুল দে নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। সে ঘটনায় ধৃত আকাশ মণ্ডল ওরফে মুখিয়া। তাঁকে শনিবার আলিপুর আদালতে তোলা হয়। বিচারক ৬ এপ্রিল পর্যন্ত অভিযুক্তকে পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন। 

Advertisement

এদিন ধৃতের তরফে যে কোনো শর্তে আদালতে জামিনের আবেদন জানানো হয়। সরকারি কৌঁসুলি সৌরীণ ঘোষাল জোরালো আপত্তি জানান। তিনি বলেন, এই মামলার তদন্ত চলছে। তাই এই অবস্থায় অভিযুক্ত জামিন পেলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। খুনের পিছনে অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। গুলিবিদ্ধের শরীর থেকে উদ্ধার করা বুলেটের ছবি আদালতে পেশ করা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় চার অভিযুক্ত পাকড়াও। তাঁরা পুলিশ হেপাজতে রয়েছেন। তাদের জেরা করে পুলিশ অভিযুক্ত আকাশকে গ্রেপ্তার করেছে। বুধবার বাঘাযতীনে একটি আবাসনের ছাদে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল রাহুল নামে ওই যুবকের। ঘটনায় জিৎ মুখোপাধ্যায় নামে আরও এক যুবক শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি। অভিযোগ, জিতের ফ্ল্যাটের ছাদে মদ্যপানের সময় গুলি চালানোর ঘটনা ঘটে।            

Advertisement
সম্পর্কিত সংবাদ