Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাতে অভিযান চালিয়ে বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ

গভীর রাতে অভিযান চালিয়ে অনেকগুলি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

রাতে অভিযান চালিয়ে বোমা,  আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ ও বারুইপুর: গভীর রাতে অভিযান চালিয়ে অনেকগুলি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলপি থানার গাজিপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর গ্রামের এক বাসিন্দা একটি ঘরে বোমা ও অস্ত্র মজুত করে রেখেছিলেন। গোপন সূত্রে এই খবর পুলিশ জানতে পারে। এরপরই শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে সেখান থেকে পুলিশ ১৮টি তাজা বোমা, একটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। শনিবার তাঁকে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বকুলতলা থানার পুলিশ তল্লাশি চালিয়ে বৈদ্যেরচক মোড় থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ইলিয়াস শেখ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ। কোথা থেকে এই অস্ত্র জোগাড় করল সে, তা পুলিশ তদন্ত করে দেখছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ