Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

টুলু কাণ্ডে সেহগালের আবাসনে পুলিশের হানা, উদ্ধার টাকা-গুরুত্বপূর্ণ নথি

টুলু মণ্ডল কাণ্ডের তদন্তে এবার বীরভূম জেলা পুলিশের নজরে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেন।

টুলু কাণ্ডে সেহগালের আবাসনে পুলিশের হানা, উদ্ধার টাকা-গুরুত্বপূর্ণ নথি
  • ১৫ আগস্ট, ২০২৬ ১২:৫৪
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: টুলু মণ্ডল কাণ্ডের তদন্তে এবার বীরভূম জেলা পুলিশের নজরে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেন। শুক্রবার রাতে বোলপুর বাইপাস সংলগ্ন সেহগালের আবাসনে তল্লাশি অভিযান চালায় পুলিশ। রাত থেকে এখনও পর্যন্ত সেখানে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

পুলিশ সূত্রের দাবি, টুলু মণ্ডলের সঙ্গে সেহগাল হোসেনের দীর্ঘদিনের যোগাযোগ ছিল। বিভিন্ন সময়ে তাদের মধ্যে একাধিক আর্থিক লেনদেনও হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। সেই সূত্র ধরেই সেহগালের আবাসনে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয় পুলিশ।

এদিন রাতে এসডিপিও বোলপুর অর্পিত আর পারাখের নেতৃত্বে বোলপুর থানার পুলিশ ওই আবাসনে অভিযান শুরু করে। এই তল্লাশিতে এখনও পর্যন্ত বেশ কিছু টাকা ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। এছাড়াও টাকা গোনার জন্য ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে মেশিনও।

অন্যদিকে টুলু মন্ডলের শ্যালক মিঠু শেখের বাড়ি বোলপুরের খাসপাড়ায়। আজ সকালে সেখানেও হানা দেয় পুলিশ। এর আগে টুলু মন্ডলের শ্বশুর বাড়িতেও হানা দিয়েছিল পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ