Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে পুলিশের অভিযান, উদ্ধার প্রচুর দেশি-বিদেশি মদ, গ্রেপ্তার ১

বেআইনি মদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

ময়নাগুড়িতে পুলিশের অভিযান, উদ্ধার প্রচুর দেশি-বিদেশি মদ, গ্রেপ্তার ১
  • ৮ জুলাই, ২০২৬ ১৫:৩২
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: বেআইনি মদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। একাধিক জায়গায় তল্লাশি চালানোর পর ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার রাস্তার ধারের একটি ঝোপ থেকে ১৭৫ বোতল দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে ওই মদ কারা সেখানে মজুত করেছিল, তা এখনও জানা যায়নি। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। সামনেই শ্রাবণী মেলা। আর এই মেলাকে কেন্দ্র করে বাইরে থেকে বহু ভক্তের সমাগম হয় এইখানে। এই সময়ে বেআইনিভাবে বিক্রির জন্য এক ব্যক্তি বাড়িতে প্রচুর পরিমাণে মদ মজুত করে রেখেছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। এরপর, সেই তথ্যের ভিত্তিতে জল্পেশ মন্দির সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ।  সেইখান থেকে ৪১ বোতল মদ উদ্ধার করে তদন্তকারী দল। এই ঘটনায় রমেশ সেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে মোট ২১৬ বোতল দেশি ও বিদেশি মদ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে পুলিশের তরফে। শ্রাবণী মেলাকে কেন্দ্র করে এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ