Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বালিতে জুয়ার ঠেকে পুলিশের হানা, গ্রেপ্তার ৮

বালিতে একটি জুয়ার ঠেকে পুলিশের হানায় ৮ জন গ্রেপ্তার। উদ্ধার হয়েছে প্রায় ২ লক্ষ টাকা। বিস্তারিত জানুন কেন এটি গুরুত্বপূর্ণ।

বালিতে জুয়ার ঠেকে পুলিশের হানা, গ্রেপ্তার ৮
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাজ্যে জুয়া, গাঁজা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের পর থেকেই বিভিন্ন জেলায় পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে এবার বালি থানার বিনয়-বাদল-দীনেশ নগর এলাকায় অভিযান চালাল পুলিশ। রবিবার গভীর রাতে ওই এলাকায় একটি জুয়ার ঠেকে হানা দিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রায় দু’লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে জুয়ার বোর্ডের বিভিন্ন সামগ্রী।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর বসত বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, জুয়ার ঠেককে কেন্দ্র করে এলাকায় সমাজবিরোধীদের আনাগোনা বেড়ে গিয়েছিল এবং নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চলত। ধৃতদের বিরুদ্ধে অতীতেও জুয়ার ঠেক পরিচালনা ও দুষ্কৃতীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে বালি থানার পুলিশ জুয়ার আসরে হানা দেয়। পুলিশকে দেখে কয়েকজন পালানোর চেষ্টা করলেও আটজন হাতেনাতে ধরা পড়ে যায়। সোমবার ধৃত আটজনকে হাওড়া আদালতে তোলা হয়। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং আরও কোথাও জুয়ার আসর চলছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ