একই রাতে ময়নাগুড়ি ব্লকের পৃথক তিনটি এলাকায় হানা দিয়ে উদ্ধার ৬৩ বোতল মদ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। পুলিস সূত্রে খবর, শুক্রবার রাতে ময়নাগুড়ির চারের বাড়ি রোড, হেলাপাকরি এলাকায় চলে অভিযান। অভিযুক্তদের নাম অবিনাশ সরকার,বিপ্লব রায় ও মানিক সেন। প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ।



